আত্মহত্যা পাপের পথ থেকে মানুষকে ফেরাতে হবে

আপলোড তারিখঃ 2021-03-13 ইং
আত্মহত্যা পাপের পথ থেকে মানুষকে ফেরাতে হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার রুইথনপুরে আলোচনা সভায় অতিরিক্ত এসপি জাহাঙ্গীর আলম সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী রুইথনপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে জুম্মাপূর্ব ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রুইথনপুর পূর্বপাড়া জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহ-সম্পাদক সুমন পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন মিয়াসহ আরও অনেকে। আলোচনা সভায় উপস্থিত মুসল্লি ও গ্রামবাসীর উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে যাঁরা দান করেছেন, এটা সদকায়ে জারিয়া। আল্লাহর ঘর নির্মাণে সবাই দান করুন। এ দান আপনার পরকালে কাজে লাগবে। তিনি আরও বলেন, সমাজের বর্তমানের ব্যধি আত্মহত্যা। এই পাপের পথ থেকে মানুষকে ফেরাতে হবে। সমাজ সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে একটু মান-অভিমান বা ঝগড়া হলেই মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি পবিত্র কোরআনের সূরা আন-নেছার উদ্ধৃতি দিয়ে বলেন, আত্মহত্যাকারী সরাসরি জাহান্নামী হবে। তাই আত্মহত্যা কেউ না করুক, এই খবর সবাই সবার কাছে প্রচার করে আমাদের সকলকে সচেতন করতে হবে। কেউ যেন আত্মহত্যা না করে। এছাড়াও তিনি জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদিতা থেকে যেন দূরে থাকি, সমাজে সবাই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলতে পারি, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি, এমন মন-মানসিকতায় আগামী প্রজন্মকে সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও অংশ নেন কাতার সংস্থার প্রতিনিধি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃতী সন্তান ও রুইথনপুর পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়নে তহবিল প্রদানের সমন্বয়কারী মোহাম্মদ রাশেদ হোসেন, টিটু মিয়া, একাত্তর টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন, ডা. কামরুজ্জামান মুমন, মসজিদ কমিটির সভাপতি আব্দুল জলিল মোল্লা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)