মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-03-13 ইং
মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ তাহাজ উদ্দিন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত তাহাজ উদ্দিন গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামে এসআই হাবিবুর রহমান ও এএসআই আহসান হাবীবসহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাজউদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত তাজউদ্দিনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত তাহাজ উদ্দিনের নামে ইতিপূর্বে আরো একটি মাদক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)