মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আপলোড তারিখঃ 2021-03-13 ইং
মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেপুর: মেহেরপুরে ইজতেমার মাঠে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে, ‘লাইফ কেয়ার ডি ল্যাব অ্যান্ড হসপিটাল’-এর সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখা শুরু হয়। লাইফ কেয়ার ডি ল্যাব অ্যান্ড হসপিটালের ডা. তৌফিক আহমেদ রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ ‘লাইফ কেয়ার ডি ল্যাব অ্যান্ড হসপিটাল’-এর কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)