চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের বার্ষিক চড়ুইভাতি

আপলোড তারিখঃ 2021-03-13 ইং
চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের বার্ষিক চড়ুইভাতি ছবির ক্যাপশন:
আলোচনা সভা, সম্মাননা প্রদানসহ দিনভর নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবেদক, হিজলগাড়ী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ’-এর আয়োজনে নানা আয়োজনে জাকজমকপূর্র্ণভাবে বার্ষিক চড়ইভাতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী দর্শনার শাপলা পার্কে এ বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। চড়ুইভাতি অনুষ্ঠানের প্রথম পর্বে গ্রুপের সদস্যদের পরিচিতি পর্ব, উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যহ্নভোজ ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল। বিকেলে গ্রুপের প্রতিষ্ঠাতা শামীম হোসেন মিজির সভাপত্বিতে সাংস্কৃতিক অনুষ্ঠানপূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান আওয়ামী লীগ নেতা জে অলক চৌধুরী, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের যুগ্ম সম্পাদক সুমন পারভেজ খান নন্দন ও বদর উদ্দিন আহম্মেদ। অতিথিদের বক্তব্য শেষে চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অলক চৌধুরী বলেন, ‘আমি আঞ্চলিক ভাষা পরিষদের সদস্য। আমি সবাইকে রাজনীতি করার আহ্বান জানাব না, কারণ সবাই রাজনীতি করতে পারে না। আমি সবাইকে বলব তোমরা পরিশুদ্ধ হও।’ ``দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘আজকে এই অনুষ্ঠানে এসে আমার ভালো লাগছে। আমরা জানি ভাষা ১০ মাইল পরপর কিছুটা পরিবর্তন হয়। আমাদের এই অঞ্চলের সামান্য কিছু পরিবর্তন হলেও চুয়াডাঙ্গা জেলার এ প্রান্ত থেকে ওপ্রান্ত প্রমিত ভাষা। এবং ভাষার যে ভাব প্রকাশ, এর মধ্যে একজনের সাথে আরেকজনের সম্পর্কের সাংঘাতিক সম্ভাবনা রয়েছে। আমার প্রত্যাশা থাকবে ৭৫ হাজার সদস্যের প্লাটফর্ম ‘চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ’ সমাজ সংস্কারে ভূমিকা পালন করবে।’ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ‘আজ আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এটা একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। যেটির নাম ‘চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ’। এই গ্রুপে ৭৫ হাজার সদস্য। এখানে কিছু পোস্ট করলে সব সদস্য দেখতে পান। এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ আমরা ইতোপূর্বে লক্ষ্য করেছি। গ্রুপের সদস্য রক্ত দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ভালো কাজে এগিয়ে আসে। আমি প্রত্যাশা করব, ভবিষ্যতে আরও ভালো কাজ করবে। অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়াও অতিথিদের মাধ্যমে চড়ুইভাতি অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত ও হিজলগাড়ী প্রতিবেদক আরিফ হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)