গাংনীতে স্বামী হত্যার ঘটনায় স্ত্রী আটক

আপলোড তারিখঃ 2021-03-12 ইং
গাংনীতে স্বামী হত্যার ঘটনায় স্ত্রী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী রোজিনা খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আলী রেজার নেতৃত্বে পুলিশের একটি দল গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রোজিনাকে আটক করে। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আলী রেজা জানান, স্বামী সাইফুল ইসলামকে পারিবারিক কলহের জেরে গত সোমবার রাতে তাঁর স্ত্রী রোজিনা খাতুন ও পরিবারের লোকজন বাড়ির উঠানের একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধে হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন করে। মৃত্যু নিশ্চিত করতে তাঁর মুখে আগাছানাশক বিষ ঢেলে দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোজিনার চাচী জানান, রোজিনা শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে রোজিনা তাঁর বাবার বাড়ি গাংনীর দেবীপুর চলে আসে। তাঁদের সংসারে দুটি সন্তান আছে। তাদের কথা চিন্তা করে সাইফুল গত ছয় মাস আগে শ্বশুর বাড়ি দেবীপুরে চলে আসেন। সেখানে তিনি ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করে সংসার চালাতেন। স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে সাইফুল তাঁর বাবার বাড়িতে যান। এ সুযোগে রোজিনা তাঁর বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ দিন নিখোঁজ ছিলেন। সাইফুল শ্বশুর বাড়িতে এসে রোজিনাকে না পেয়ে বোনের বাড়িতে খোঁজ নেন। পরে রোজিনা হঠাৎ ফিরে এলে তাঁদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রোজিনা তাঁর বাবা আতাহার, মা-সহ তিনজনে মিলে সাইফুলকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তার হাত ও পা বেঁধে উঠানের নারিকেল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। একপর্যায়ে সাইফুলের মুখে বিষ দেয় তারা। স্থানীয়রা সাইফুলকে নির্যাতন করতে নিষেধ করলে প্রতিবেশীদের গালিগালাজ করে তাড়িয়ে দেয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, এ ঘটনায় হাসপাতাল থেকে আটক করে রোজিনাকে থানায় নেওয়া হয়েছে। নিহতের বড় ভাই বাদী হয়ে রোজিনাকে প্রধান আসামি করে বেশ কয়েকজনের নামে গতবৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নম্বর-১১, তারিখ-১১/০৩/২০২১। আটকের স্বার্থে সকল আসামির নাম প্রকাশ করা সম্ভব নয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)