মেহেরপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

আপলোড তারিখঃ 2021-03-12 ইং
মেহেরপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা মারকাজের উদ্যোগে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই ইজতেমার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন থানা-উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হতে শুরু করেছেন। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা তিন দিনব্যাপী ইজতেমা সমাপ্ত হবে। ইজতেমার আয়োজক মেহেরপুর জেলা মারকাজের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা উপলক্ষে জেলা প্রশাসনসহ সবার সহযোগিতা নিয়ে তিন দিনব্যাপী ধর্মীয় আলোচনা ও বিভিন্ন স্থান থেকে আগত মুসলমানদের নামাজের ব্যবস্থা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কাজ করা হচ্ছে। শহরসহ বিভিন্ন এলাকা থেকে নিরাপদে ইজতেমা প্রাঙ্গণে আসা-যাওয়ার জন্য ইতোমধ্যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইজতেমার শুরু থেকে আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের কয়েক শ কর্মী ইজতেমা এলাকায় নজর রাখছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)