মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

আপলোড তারিখঃ 2021-03-12 ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ জেলা গোয়েন্দ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডুরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল খাসমহল গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ্ গাংনী উপজেলার খাসমহল গ্রামের হেকমত আলী মণ্ডলের ছেলে। জানা যায়, কুষ্টিয়া আদালত তাঁকে এক বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেন। ওই সময় থেকে পলাতক ছিলেন আব্দুল্লাহ। এদিকে, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)