মুজিবনগরে স্বামীর হাসুয়ার কোপে স্ত্রীসহ দুজন আহত

আপলোড তারিখঃ 2021-03-12 ইং
মুজিবনগরে স্বামীর হাসুয়ার কোপে স্ত্রীসহ দুজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মুজিবনগরে স্বামীর হাসুয়ার কোপে স্ত্রীসহ দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান কমিউনিটি ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- কমিউনিটি ক্লিনিকপাড়ার মৃত জাহরদ্দীন শেখের দুই মেয়ে মুসলিমা খাতুন ও মেগি খাতুন। জানা যায়, মুজিবনগরের গোয়ান গ্রামের টাওয়ারপাড়ার মৃত কটা মিরের ছেলে আজিলের সঙ্গে একই গ্রামের কমিউনিটি ক্লিনিকপাড়ার মৃত জাহরদ্দীন শেখের মেয়ে মুসলিমা খাতুনের বিয়ে হয়। এদিকে, আজিল মুসলিমাকে কয়েকমাস পূর্বে দ্বিতীয় বিবাহ করে। এনিয়ে তাঁদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এর জের ধরে আজিল মুসলিমাকে এক মাস পূর্বে বাড়ি থেকে বের করে দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে মুসলিমা তাঁর বড় বোন মেগিকে নিয়ে কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেওয়ার পর মুসলিমার ভাইয়ের বাড়িতে যাচ্ছিল। এসময় আজিল তাঁদেরকে দেখে বাড়িতে নিয়ে যেতে জোর করে। মুসলিমা ও তাঁর বড় বোন মেগি যেতে রাজি না হলে আজিল তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে মুসলিমার ঘাড়ে কোপ মারে। এসময় মুসলিমার বড় বোন ঠেকাতে গেলে তাকেও আঘাত করে। খবর পেয়ে মুসলিমার ভাই খোকন ছুটে এসে স্থানীয়দের সহায়তায় দুই বোনকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, মৌখিকভাবে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে যাওয়ার আগেই মুসলিমার স্বামী পালিয়ে যায়। এখন পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)