দর্শনায় দুই চিকিৎসাকেন্দ্রে ৮ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-03-12 ইং
দর্শনায় দুই চিকিৎসাকেন্দ্রে ৮ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা বাজারে অভিযান পরিচালনা করে ভূয়া বিজ্ঞাপন প্রকাশের অপরাধে দুই চিকিৎসাকেন্দ্রে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনায় এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, দর্শনা বাসস্ট্যান্ডে আঁদি চর্ম চিকিৎসালয় ও পুরাতন চর্ম চিকিৎসালয়কে মিথ্যা বিজ্ঞাপন প্রকাশের অপরাধে উভয় প্রতিষ্ঠানকে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দর্শনা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এই তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)