রজব আলী সভাপতি ও জহুরুল সম্পাদক

আপলোড তারিখঃ 2021-03-12 ইং
রজব আলী সভাপতি ও জহুরুল সম্পাদক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন কৃষক লীগের কমিটির ঘোষণা করনা হয়েছে। কমিটিতে রজব আলীকে সভাপতি ও জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা কৃষক লীগের অফিসকক্ষে সাবজেক্ট কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবজেক্ট কমিটির আহ্বায়ক এম আজিজুল হক। কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই কমিটি ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিল সাবজেক্ট কমিটির সদস্য কাউছার আলী কছর, বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, সাহাবুল হক, আমিরুল ইসলাম, ফজলুর রহমান, খন্দকার বজলুল করিম, শ্রী অভিমন্যু কুণ্ডু, শ্রী রাজ কুমার ব্যাধ, আবুল কাশেম, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম খোকন, হারদী কৃষক লীগের সম্পাদক বকুল আহম্মদ, মহিবুল ইসলাম, আলীহিম, মজিবুল হক, মাহাতাব, জেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক সামছাদ রানু প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার বিকেলে কুমারি ইউনিয়নের শ্যামপুর স্কুলমাঠে ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কমিটি নাম ঘোষণা করা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)