চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১৩টি কন্যাশিশুর পরিবার পেল পুলিশের উপহার

আপলোড তারিখঃ 2021-03-11 ইং
চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১৩টি কন্যাশিশুর পরিবার পেল পুলিশের উপহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১৩টি কন্যাশিশুর পরিবারে উপহার পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট ৫৬১টি কন্যাশিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের হাসান আলীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমে জানান তাঁদের পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। কন্ট্রোল রুমে সংবাদ পাওয়ার পরপরই এসপি জাহিদুল ইসলামের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়তে নিউ বর্ন বেবি প্যাকেজ ও ফুলের তোড়া উপহার পৌঁছে দেন। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে বিভিন্ন সংসারে কলোহ সৃষ্টি ও পারিবারিক অসন্তোষ দেখা যায়। এমন সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দিচ্ছেন। কন্যাসন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর ওই পরিবার ও সমাজের জন্য এটি একটি ইতিবাচক বার্তা। দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। এসময় তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)