ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার প্রায় ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ঝনঝনিয়া এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে মো. আব্দুল হাকিম (২৩), আসাদুজ্জামানের ছেলে মো. অনিক হাসান (২২), মোল্লাডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মো. রোজ হোসেন (৩৩), ফয়লা গ্রামের তপন বিশ্বাসের ছেলে মিঠুন কুমার বিশ্বাস (২৯), মৃত খাইরুল ইসলামের ছেলে মো. সোহাগ হোসেন (২৮), নুরুল ইসলামের ছেলে লিছান খান (২৪), হেলাই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মণ্টু (৫০), গোমরাইল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে (৩৬) আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ২৬৮ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও চুরি মামলায় ৪টি চোরাই ভ্যান উদ্ধারসহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি এলাকার মোকাদ্দেসের ছেলে আলামিন ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মৃত শামীমের ছেলে মোহনকে আটক করা হয়েছে।
