ঝিনাইদহে মিথ্যা মামলা, ভয়-ভীতি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2021-03-10 ইং
ঝিনাইদহে মিথ্যা মামলা, ভয়-ভীতি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মিথ্যা অপহরণ মামলা প্রত্যাহার ও মাইক্রো কাশেমের ভয়ভীতি এবং হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগিহুদা গ্রামের আবুল কাশেমের স্ত্রী মৌসুমী খাতুন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মৌসুমী খাতুন বলেন, ‘উপজেলার আজমপুর ইউনিয়নের কাশিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী বঙ্গবন্ধুর মেয়ে প্রিয়াংকা ঘোষ গত মাসের ২১ তারিখে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাড়ি থেকে চলে যায়। আমি ও আমার পরিবারের কেউ প্রিয়াংকা বা তাঁদের পরিবারের কাউকে চিনি না। কিন্তু প্রিয়াংকার বাবা শ্রী বঙ্গবন্ধু ঘোষ গত মাসের ২৪ তারিখে মহেশপুর থানায় ৮ জনকে আসামি করে একটি অপরহরণ মামলা দায়ের করেন। এই মামলায় আমাকে ৭ নম্বর আসামি করা হয়। অথচ এই মামলার বাদী শ্রী বঙ্গবন্ধু ঘোষ বা তাঁর মেয়ে প্রিয়াংকা ঘোষের সঙ্গে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। এমনকি বাদী শ্রী বঙ্গবন্ধু ঘোষ ও তাঁর মেয়ে আমাদের কাউকে চিনেন না বলে তাঁরা জানান। অথচ আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘এই মামলাকে কেন্দ্র করে একই উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগিহুদা গ্রামের নমিজ উদ্দিনের ছেলে মাইক্রো কাশেম প্রতিনিয়ত আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। আমি যদি তাঁর কু-প্রস্তাবে রাজি না হই, তাহলে আমার স্বামী আবুল কাশেমের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধসহ মারধর ও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। শুধু হুমকি দিয়েই তিনি থেমে থাকেননি। ইতোমধ্যে আমার স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠানের অর্ধেক জায়গা দখল করে বিস্কুটের দোকান বসিয়েছে। এছাড়া লম্পট কাশেম আমাকে রাস্তা-ঘাটে একা পেলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তহীনতায় ভুগছি। তাই প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও লম্পট কাশেম এর ভয়ভীতি, হুমকি-ধামকির সুষ্ঠু বিচার দাবি করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)