মেহেরপুর শিল্পকলা একাডেমির নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2021-03-10 ইং
মেহেরপুর শিল্পকলা একাডেমির নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সুজন দাশগুপ্তের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে সহসভাপতি পদে নুরুল আহমেদ ও ফৌজিয়া আফরোজ তুলি, সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ও নিশান সাবের, সহ-সম্পাদক পদে আলী রেজা বিছু, মোহিত আলী, আব্দুল্লাহ আল মামুন এবং নির্বাহী সদস্য পদে আবুল হাসনাত দিপু, মৌসুমী ঢালী, জাহিদ হাসান রাজিব, সুলতানা রাজিয়া টনি, মিনারুল ইসলাম এবং রিণ্টু রহমান মনোনয়নপত্র জমা দেন। আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং আগামী ২০ মার্চ জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)