গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-03-10 ইং
গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদা ও দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত দরবেশ সাহার ছেলে শাজাহান শাহ (৫২) এবং একই উপজেলার দর্শনা থানার ঝাঁঝাঁডাঙ্গা মাদ্রাসাপাড়ার মৃত মুলতান মণ্ডলের ছেলে খাজা (৫৫)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরির্দশক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে লোকনাথপুর গ্রামের শাজাহান শাহার বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। এদিকে, গতকাল বিকেল চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম এবং বিজিবি সদস্যদের সাথে নিয়ে দর্শনার ঝাঁঝাঁডাঙ্গা মাদ্রাসাপাড়ার খাজার বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খাজাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, সেই সাথে ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)