ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে ৫০টি অসহায় পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোস্ত এইডের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থা এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান। এসময় আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, শিকড় সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক মিঠুন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চাষী রমজান ও লাবনী।
