মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সেলাই মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2021-03-09 ইং
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মেহেরপুরের বিভিন্ন গ্রামের চানজন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা সুলতানা। জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)