জীবননগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-03-09 ইং
জীবননগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগরে র‌্যাবের অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ ওমর আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে সিপিসি-২, র‌্যাব-৬। আটককৃত ওমর আলী জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিনাইদহ সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি দল জীবননগর উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় জীবননগরের আলামোড় এলাকার মজিদের চায়ের দোকানের সামনে থেকে ওমর আলীকে আটক করে। এসময় তাঁর নিকট হতে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)