দামুড়হুদায় ট্রাক চাপায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-03-09 ইং
দামুড়হুদায় ট্রাক চাপায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল হোসেন (২৩) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল হোসেন উপজেলার নতিপোতা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে মোক্তারপুর গ্রামের রাস্তা দিয়ে ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৪৮১) নিয়ে যাচ্ছিলেন ট্রাকচালক মাহবুব। এসময় ওই রাস্তায় তাঁর মামা মিণ্টুর বাড়ির সামনে হাটছিল। সোহেল হোসেন হঠাৎ করেই ট্রাকের পিছনের চাকার নিচে ঢুকে পরলে চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় সোহেল। এসময় ট্রাক চালক মাহাবুব স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিলে পথের মধ্যে সোহেলের মৃত্যু হয়। এ বিষয়ে ট্রাক চালক মহাবুব বলেন, ‘আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। এমন সময় গাড়ির সোহেল পিছনের চাকার নিচে ঢুকে পড়ে। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আমি সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়।’ সোহেলের মামা মিণ্টু বলেন, ‘আমার ভাগ্নের মাথার সম্যসা আছে। সে কিছুদিন আগেও বাড়ি থেকে হঠাত নিখোঁজ হয়ে যায়। পরে দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করি। এরই মধ্যে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশের দাফনকার্য সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)