বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু খানের চাচাতো ভাইয়ের ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

আপলোড তারিখঃ 2021-03-08 ইং
বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু খানের চাচাতো ভাইয়ের ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহমুদ হাসান খান ওরফে বাবু খানের চাচাতো ভাই বখতিয়ার রেজা খান কাজল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যকালে তিনি ছয় ভাই, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বখতিয়ার রেজা খান কাজল জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের খা-পাড়ার প্রয়াত আফাজ উদ্দীন আহমেদ খান ওরফে আহাম্মদ খানের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা, মিরপুর-১ এর আহম্মদ নগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বখতিয়ার রেজা খান কাজল। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে তাঁর লাশ আন্দুলবাড়ীয়ায় এসে পৌঁছায়। পরে রাত সাড়ে ১০টায় জানাজা শেষে আন্দুলবাড়ীয়া গ্রামের খা-পাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। নিহত বখতিয়ার রেজা খান কাজলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপিনেতা আনোয়ার হোসেন খান খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্রনেতা সেলিম আকতার খান মিণ্টু, বিশিষ্ট ব্যবসায়ী জামিরুল খান, আজিম খান ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)