গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র গুরুতর আহত

আপলোড তারিখঃ 2021-03-08 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র গুরুতর আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধলা-মাইলমালী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় তাদেরকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড নেয়া হয়। আহতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের নজিম উদ্দীনের ছেলে ও গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাসেল হোসেন (১৫) ও একই গ্রামের বেল্টু হোসেনের ছেলে স্কুল ছাত্র সাগর হোসেন (১৪)। স্থানীয়রা জানান, রাসেল ও সাগর মোটরসাইকেল চালানো শিখছিল। এসময় তারা তেঁতুলবাড়িয়া গ্রামের কাছাকাছি পৌঁছানোর আগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে দুজনেই হুরুত্বর জখম হয়। স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা অবনতি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)