উপ-সচিব হলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন

আপলোড তারিখঃ 2021-03-08 ইং
উপ-সচিব হলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন সরকারের উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল ৭ মার্চ সরকার এ প্রজ্ঞাপন জারি করে ৩২১ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দেয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এদিকে, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন সরকারের উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তথা জেলা বিভিন্ন স্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)