জীবননগরে ৫০ পিস ইয়াবাসহ দুজন আটক, ট্রাক জব্দ

আপলোড তারিখঃ 2021-03-08 ইং
জীবননগরে ৫০ পিস ইয়াবাসহ দুজন আটক, ট্রাক জব্দ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত শনিবার দিবাগত রাত একটার মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে জীবননগর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ার মৃত মীর আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩৫) এবং শাপলাকলিপাড়ার মৃত আরফান আলীর ছেলে সোহেল রানা (২১)। অভিযানে একটি ট্রাক জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এস আই তাইফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর পৌরসভার বসতীপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ট্রাকের মধ্যে থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জীবননগর পৌর এলাকার দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)