শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-03-08 ইং
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সুবর্না (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। সুবর্না ওই গ্রামের শমসের আলীর মেয়ে। সে সিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বাড়ির পাশে তার পিতার একটি মুদিখানা দোকান আছে। সকালে দোকান খুলে বিস্কুট আনতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)