অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৬ জন আটক

আপলোড তারিখঃ 2021-03-08 ইং
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৬ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। গত শনিবার রাত ১ টার দিকে মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)