জয়রামপুরের পুড়ে যাওয়া পান বরজ পরিদর্শনে ইউএনও দিলারা রহমান

আপলোড তারিখঃ 2021-03-08 ইং
জয়রামপুরের পুড়ে যাওয়া পান বরজ পরিদর্শনে ইউএনও দিলারা রহমান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে শফিকুল ইসলামের ১০ কাঠা জমির পানের বরজ আগুন লাগে পুড়ে যাওয়ায় ঘটনাস্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল রোববার দুপুর ১২টার দিকে পুড়ে যাওয়া পানের বরজ ও শফিকুল ইসলামের খোঁজখবর নিতে ঘটনাস্থানে যান তিনি। এসময় ক্ষতিপূরণ হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত আবু তালেব মন্ডলের ছেলে শফিকুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ১০ কাঠা পানের বরজ করে। দুপুরে পানের বরজে আগুন ধরলে এলাকাবাসী ছুটে আসে। পরে দর্শনা ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থানে পৌঁছালেও পুড়ে যাওয়া থেকে শেষ রক্ষা হয়নি বরজটি। বরজের কোন অংশ বাকি নেই পুড়তে। পরে দামুড়হুদা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নির্দেশে হাউলী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থান পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)