চুয়াডাঙ্গায় ইসলামি মহাসম্মেলনে আজ আসছেন আল্লামা মামুনুল হক

আপলোড তারিখঃ 2021-03-07 ইং
চুয়াডাঙ্গায় ইসলামি মহাসম্মেলনে আজ আসছেন আল্লামা মামুনুল হক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ১৩তম ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে আল্লামা মামুনুল হকের আলোচক হিসেবে থাকার কথা আছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম দিনে মাওলানা জুনাইদ আল হাবিব ও মুফতি হুসাইন আহমদ আলোচনা করেন। দ্বিতীয় দিনে আল্লামা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর আলোচনা করার কথা আছে। প্রতিবারের মতো এবারেও জেলা উলামা পরিষদের আয়োজনে এ ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রথম দিনে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে মহাসম্মেলন স্থলে। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এ মহাসম্মেলন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া, উলামা পরিষদের স্বেচ্ছাসেবকরাও আছেন সার্বিক নিরাপত্তায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)