এ ধরনের আয়োজনে আমাদের শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে

আপলোড তারিখঃ 2021-03-07 ইং
এ ধরনের আয়োজনে আমাদের শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সেমিনারে অধ্যক্ষ প্রফেসর সাইফুর রশিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ এবং আন্তজার্তিক ধ্বনিমূলক বর্ণমালা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সেমিনার হলে ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ স্লোগানে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রাবন্ধিক ও আলোচক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজে এরকম সেমিনারের আয়োজন প্রত্যেকটি বিভাগেই হবে। ইতোমধ্যেই আমি লক্ষ করেছি, সবাই সেমিনার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে। বিভাগগুলোর হালকা প্রতিযোগিতাও লক্ষ্য করা যাচ্ছে। এটি খুবই ভালো বিষয়। বাংলা বিভাগ প্রথমেই এতো সুন্দর একটি আয়োজন করেছে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে, কলেজ পর্যায়ে এ ধরনের সেমিনার খুবই কম হয়। কিন্তু এ ধরনের সেমিনার থেকে জ্ঞান অর্জন হয়। আমাদের শিক্ষার্থীরা এই ধরনের আয়োজন থেকে নিজেদের সমৃদ্ধ করবে। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলাম ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান। এ সময় শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসানসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)