মেহেরপুরে বঙ্গবন্ধু ম্যারাথন দেঁৗঁড়ের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-03-07 ইং
মেহেরপুরে বঙ্গবন্ধু ম্যারাথন দেঁৗঁড়ের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ম্যারাথন দৌঁড়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বেলুন উড়িয়ে এই বঙ্গবন্ধু ম্যারাথন দৌঁড়ের উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দপ্তর ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্বিক ব্যবস্থাপনায় মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম, গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)