মেহেরপুরে স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2021-03-07 ইং
মেহেরপুরে স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদুর রহমান নামের এক ব্যক্তি। তিনি মেহেরপুর শহরের বড় বাজারের মৃত রফিকুর রহমান বাবলুর ছেলে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে আমার অনুপস্থিতিতে আমাকে কিছু না জানিয়ে আমার শ^শুর তুষার ইবনে সাদাত ও আমার শাশুড়ী আমার বাসা থেকে আমার স্ত্রী জারিন বিনতে সাদাত দিশাকে নিয়ে যায়। এরপর দিশা আর বাড়িতে ফিরে আসেনি। গত ২ মার্চ দুপুরে আমাকে এসএমএস করে জানায় আমার শাশুড়ী আমার স্ত্রীকে ঢাকা অথবা অন্য কোথাও নিয়ে গিয়েছে। এর পরের দিন দুপুরে আমার স্ত্রী এসএমএস করে জানায় সে বিপদে আছে। এরপর থেকে আমি তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। পরের দিন আমি আমার আম্মুর ফোন থেকে আমার শ^াশুড়ীকে ফোন দিই। তখন আমি জানতে পারি আমার শ^াশুড়ী আমার স্ত্রী দিশাকে জোরপূর্বক কোনো এক রিহাব সেন্টারে আটকিয়ে রেখেছে। তিনি আমাকে আমার স্ত্রীর সাথে কোনো প্রকার যোগাযোগ না করার হুমকি দেন। এরপর আমি গত ৩ মার্চ মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর ১৪৬। এখন আমার শ^শুরের পরিবার আমার বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। এমনকি আমি মনে করি আমাকে যেকোনো সময় আমার শ^শুরকূলের লোকজন হত্যা করতে পারে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার স্ত্রী ফেরতসহ ব্যক্তিগত নিরাপত্তার আবেদন করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)