র‌্যাব ও ডিবি পুলিশের জালে তিন গাঁজা পাচারকারী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-03-07 ইং
র‌্যাব ও ডিবি পুলিশের জালে তিন গাঁজা পাচারকারী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গতকাল শনিবার জোবায়ের ও ইনতাজ আলী নামে দুই গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজ এলাকা থেকে তাদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুই কেজি গাঁজা। জোবায়ের চুয়াডাঙ্গার আনোয়ারপুর গ্রামের আব্দুল মালেক ও ইনতাজ আলী দর্শনার হঠাৎপাড়ার আব্দুল হামিদের ছেলে। এদিকে, মহেশপুরের মথুরানগর এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহ র‌্যাব কোটচাঁদপুরের লক্ষিকুণ্ডু গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরাইল মণ্ডলকে আটক করে। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)