ঝিনাইদহে পোল্ট্রি ফার্মে দুর্বৃত্তদের আগুন

আপলোড তারিখঃ 2021-03-07 ইং
ঝিনাইদহে পোল্ট্রি ফার্মে দুর্বৃত্তদের আগুন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের ভোজঘাট গ্রামের একটি পোল্ট্রি মুরগির ফার্মে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। গত শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পোল্ট্রি ফার্মের মালিক কাজী ওলিয়ার রহমান জানান, শুক্রবার রাতে তিনি ঘরে শুয়েছিলেন। রাত পৌনে ১২টার দিকে পোল্ট্রি মুরগির ঘর ও রান্নাঘরে আগুন দেখতে পেয়ে তিনি চিকিৎকার করে। এসময় আশপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে তিনি গতকাল শনিবার সকালে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ওলিয়ার রহমান বলেন, ‘আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি।’ ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)