দামুড়হুদায় পানের বরজে আগুন, দুই লাখ টাকা ক্ষতি

আপলোড তারিখঃ 2021-03-07 ইং
দামুড়হুদায় পানের বরজে আগুন, দুই লাখ টাকা ক্ষতি ছবির ক্যাপশন:
প্র্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় শফিকুল ইসলামের নামের এক পানচাষির ১০ কাঠা জমির পানের বরজে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পানচাষি শফিকুল ইসলাম। জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত আবু তালেব মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১০ কাঠা জমিতে পানের বরজ করেন। গতকাল দুপুরে পানের বরজে আগুন ধরলে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে দর্শনা ফায়ার সাভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সমস্ত বরজ আগুণে পুড়ে যায়। এদিকে, এ ঘটনার পর গতকালই দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নির্দেশে হাউলী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পানচাষি শফিকুল ইসলাম বলেন, ‘দুপুর আমার খালাতো ভাই ফোন করে জানায় বরজে আগুন লেগেছে। আমরা ছুটে গিয়ে দেখি সব পুড়ে ছায় হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।’ হাউলী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখি চাষির পানের বরজ পুড়ে ছায় হয়ে গেছে। চাষির গুরুত্বর ক্ষতি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)