উথলী বাজার কমিটির আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-03-06 ইং
উথলী বাজার কমিটির আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী বাজার দোকান মালিক কমিটির আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজের পরে উথলী বাজারের চটকাতলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উথলী বাজারের দোকান ব্যবসায়ী তকদির খলীফা ইন্তেকাল করায় তাঁর রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উথলী বাজার দোকান মালিক কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু জাফরসহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও দোকান মালিকগণ। মিলাদ মাহফিল পরিচালনা করেন সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার শিক্ষক ও উথলী বাজার রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন এবং উথলী বাজার মসজিদের ইমাম মাওলানা মানোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)