কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ ও বনভোজন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-03-06 ইং
কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ ও বনভোজন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মুজিবনগর আম্রকাননে নতুন কমিটির শপথ গ্রহণ ও বনভোজন অনুষ্ঠিত হয়। নতুন কমিটির শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট ৷বনভোজন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন হেয়ার প্রসেসিং-এর সভাপতি শহীদ বিশ্বাস ও কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি এমদাদুল হক ইমনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, বনি ইয়ামিন, রাজু আহম্মেদ, রনি, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, সাজিদ হাসান, শিমুল রেজা প্রমুখ। উল্লেখ্য, এম এ জলিলকে কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক, ইকবাল রেজা সহ-সম্পাদক ও রাজু আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)