চুয়াডাঙ্গায় নারী গাঁজা ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-03-06 ইং
চুয়াডাঙ্গায় নারী গাঁজা ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নারী গাঁজা ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাতগাড়ি নতুনপাড়ার মৃত জবেদ আলীর স্ত্রী মালুদা ওরফে মালুজান (৬৫) ও মাছপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে আক্তারুজ্জামান শিমুল (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশের পরিদর্শক আবু সাইদ, এসআই রইস উদ্দিন শরীফ, এটিএসআই আলমগীর হোসেনসহ সহযোগী ফোর্স সাতগাড়ি এলাকায় ওই নারীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। অপর দিকে, সদর থানা পুলিশের এএসআই আশরাফুজ্জামান ও শেখ শাহিন ভি জে স্কুলের সামনে অভিযান চালিয়ে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্তারুজ্জামান শিমুলকে আটক করেন। গাঁজাসহ আটক ওই নারীর নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকেই আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)