করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বিকেলে গণভবনে টিকা নেন তিনি। এ সময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন তার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু। তিনি আরও জানান, টিকা নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে শুরু হয় টিকা প্রদান। গণভবন থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মনে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি।’ পরক্ষণেই তিনি বলেন, ‘আগে আগে নিলে (সমালোচকরা) বলতো নিজেই নিলো, অন্য কাউকে দিলো না। সবাইকে দিয়ে নিই তারপরে আমি টিকা নেবো।’ গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে ১ হাজার পাঁচটি কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়। শুরুতে সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ৬০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন শেখ রেহানা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)