গরু বিক্রি করতে এসে গরু ব্যবসায়ীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
গরু বিক্রি করতে এসে গরু ব্যবসায়ীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটে গরু বিক্রয় করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে বাক্কা মণ্ডল (৬০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে গরু বিক্রয়ের উদ্দেশ্যে উথলী শিয়ালমারি পশুহাটে আসেন তিনি। এর কিছুক্ষণ পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়। তাঁর সাথে থাকা অন্য গরু ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্তোষপুর বাসস্ট্যান্ডের নিকট পৌঁছালে বাক্কা মণ্ডল মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের নওদাগা গ্রামের মৃত মিয়ার মণ্ডলের ছেলে বাক্কা দীর্ঘ দিন ধরে গরুর ব্যবসা করে আসছিলেন। গরু বেচাকেনার জন্য বিভিন্ন পশুহাটে যান তিনি। গতকালও গরু বেচাকেনার জন্য উথলী শিয়ালমারি পশুহাটে আসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)