সদ্য ভূমিষ্ঠ আরও ১২টি কন্যাশিশুর পরিবার পেল এসপি জাহিদের উপহার

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
সদ্য ভূমিষ্ঠ আরও ১২টি কন্যাশিশুর পরিবার পেল এসপি জাহিদের উপহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১২টি কন্যাশিশুর পরিবারে উপহার পৌঁঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এনিয়ে চুয়াডাঙ্গায় মোট ৫২৬টি কন্যাশিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হলো। গত মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুমে জানায়, তাঁদের পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কন্ট্রোলরুম থেকে সংবাদ পাওয়ার পরপরই এসপি জাহিদের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়িতে পুলিশ সুপারের উপহার পৌঁছে দেয়। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে বিভিন্ন সংসারে কলহ সৃষ্টিসহ পারিবারিক অসন্তোষ দেখা যায়। এমন সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দিচ্ছে। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উপহার দেওয়া মানেই ওই পরিবারের জন্য একটি ইতিবাচক বার্তা পৌছে দেওয়া।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)