মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ম্যারাথনে অংশগ্রহণকারীরা মহেশপুর উপজেলা পরিষদ চত্বর থেকে মেইন বাজার হয়ে পাঁচ কিলোমিটার প্রদক্ষিণ করেন। এই ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, উপজেলা সমাজসেবা অফিসার জুলফিকার আলী, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম এনামুল হক দুলু, ডিএসবি ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ, সাধারণ সম্পাদক রুবেল খানসহ সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বিজিবির সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ ও ক্রীড়াবিদসহ উপজেলার সর্বস্তরের মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)