আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার গুরুতর অসুস্থ

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার গুরুতর অসুস্থ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত একটি মাইক্রোবাসযোগে আনুমানিক রাত ১০টার দিকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়। জানা গেছে, গতকাল বুধবার ভোররাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। গতকাল বুধবার বেলা একটায় ঢাকা শ্যামলীতে অবস্থিত (সিকেডি) ক্রিটিকেল কিডনি ইউরোলজি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রফেসর ডা. রেজাউল আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। মোবাইল ফোনে তাঁর চাচাতো ভাই ইঞ্জিনিয়ার এস এম আক্তারুজ্জামান স্বপন বলেন, শফিকুল ইসলাম মোক্তারের অবস্থা উন্নতির দিকে। তিনি দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)