গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মজনু মণ্ডল (২৮) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত মজনু গাংনী উপজেলার কামারখালী গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবিব মণ্ডলের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজনুকে কামারখালী গ্রাম থেকে আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মজনু মণ্ডলকে তাঁর গ্রাম থেকে আটক করা হয়। এক বছর আগে মজনু মণ্ডলের অনুপস্থিতিতে একটি জিআর মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড প্রদান করে। সে থেকে মজনু পলাতক ছিলেন। বৃহস্পতিবার আটকের পর দুপুর ২টার দিকে তাঁকে আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)