জয়রামপুরে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

আপলোড তারিখঃ 2021-03-05 ইং
জয়রামপুরে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের ছবির ক্যাপশন:
বাইসাইকেল নিয়ে ট্রেনের সঙ্গে পাল্লা চার শিশুর সমীকরণ প্রতিবেদক: বিকেলে ছুটির পর প্রতিদিনের ন্যায় রাতের খাবারের জন্য দুটি সাইকেলযোগে বাড়ি যাচ্ছিল মাদ্রাসার চার শিশু। পথের মাঝে রেললাইন দিয়ে একটি মালবাহী ট্রেন দেখতে পেয়ে পাল্লা দেয় তারা। এ সময় জয়রামপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের সঙ্গে সাইকেলের ধাক্কা লাগলে ছিটকে ট্রেনের নিচে পড়ে যায় শিশু আকিব হোসেন। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের পাশে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে। আকিব হোসেন জয়রামপুর গ্রামের গাছাতিপাড়ার আমজাদ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদূরে চার শিশু দ্রুত সাইকেলযোগে আসছিল। স্টেশনের প্লাটফর্মে সাইকেলের চাকা আটকে গেলে ছিটকে খুলনাগামী মালবাহী টেনের নিচে পড়ে যায় শিশু আকিব। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। হাউলি ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘মৃত শিশুটি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইয়নিয়নের এক হাফেজিয়া মাদ্রাসার নুরানি বিভাগের আবাসিক ছাত্র। প্রতিদিনের ন্যায় বিকেলে চার শিশু দুটি সাইকেলযোগে রাতের খাবার নেওয়ার জন্য বাড়ি আসছিল।’ তিনি আরও বলেন, জয়রামপুর স্টেশনের নিকট পৌঁছালে মালবাহী ট্রেনের সঙ্গে পাল্লা দেয় তারা। স্টেশনের প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লেগে শিশু আকিব ছিটকে ট্রেনের নিচে পড়ে। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। ছেলের মৃত্যুর খবরে বাবা-মা যেন নিথর হয়ে গেছেন। হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হুসাইন বলেন, বিকেলে মাদ্রাসা ছুটি থাকে। তাই রাতের খাবার আনতে বাড়ি যাচ্ছিল তারা। অসাবধানতায় শিশু আকিব ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। আকিব নুরানি বিভাগে পড়াশোনা করতো। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)