শৈলকুপায় প্রতারক চক্রের ফাঁদে ইটভাটা শ্রমিক

আপলোড তারিখঃ 2021-03-04 ইং
শৈলকুপায় প্রতারক চক্রের ফাঁদে ইটভাটা শ্রমিক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: একশ টাকায় কার্ড ঘষলেই মিলবে টিভি, ফ্রিজ, সেলাই মেশিনসহ নানান ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী। এমন প্রলোভন দেখিয়ে একটি প্রতারকচক্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অথচ কার্ড ঘষে এ সব কিছুই মিলছে না। মিলছে রাইস কুকার, বিলেন্ডার, গ্যাসের চুলাসহ কম মূল্যের সামগ্রী। সেগুলো আবার কিনতে হচ্ছে ১৫শ টাকা দরে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শিক্ষক পাড়ার দুইটি বাড়ি ভাড়া নিয়ে প্রতারক চক্র এমন ফাঁদ পেতেছে। জানা যায়, এই চক্রটি রাজবাড়ী, নড়াইলের লোহাগাড়া, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণার ফাঁদে ফেলে সাধারণ মানুষের নিকট হতে লাখ লাখ টাকা হাতিয়ে পালিয়ে যায়। এবার ঝিনাইদহের শৈলকুপার শিক্ষক পাড়ায় তাঁরা নতুন করে প্রতারণার ফাঁদ পেতেছে। সেখানে বাটুল মুন্সী নামে এক ব্যাক্তির দোকান ভাড়া করে তাঁদের প্রতারণার কার্যক্রম চালিয়ে যাচ্চে। ঝিনাইদহের শৈলকুপার শিক্ষকপাড়ায় চক্রটির সন্ধান পেয়ে মাগুরা থেকে ইটভাটার শ্রমিকেরা শৈলকুপায় আসেন এবং থানা পুলিশকে প্রতারণার বিষয়টি অবগত করে। পুলিশ জাতীয় পার্টির নেত্রী মনিকা আলম ও সাবেক ব্যাংকারের বাসায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়। পুলিশের খোঁজাখুজিতে ফাঁদপাতা চক্রটি পালিয়ে যায়। তথ্য নিয়ে জানা যায়, শৈলকুপার কিবিরপুর, ঝাউদিয়াসহ বেশ কিছু ইটভাটায় এই প্রতারক চক্র লাখ লাখ টাকার ব্যাবসা করেছে। এই প্রতারক চক্রের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুরসহ বিভিন্ন উপজেলায়। প্রতারক চক্রটির প্রধান রেশমা ইলেকট্রনিক্স গ্যালারির ম্যানেজার লোকমান হোসেন নামের এক যুবক জানান, ঢাকায় তাঁদের শো-রুম রয়েছে। এর পূর্বে মাগুরায় ছিল তবে সেখানে পন্য বিক্রি না হওয়ায় ঝিনাইদহের শৈলকুপায় এসেছে প্রতিষ্ঠানটি। এই চক্রের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খুব সহজেই মানুষকে ফাঁদে ফেলছে। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আমরা সেখানে অভিযান চালিয়েছি, কিন্তু তাঁরা আমাদের পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)