মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ১২ জন আটক

আপলোড তারিখঃ 2021-03-04 ইং
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ১২ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় একদালালসহ ১২ জনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনস্ত খোসালপুর গ্রাম থেকে তাঁদেরকে আটক করে খোশালপুর বিওপি। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার পশ্চিম খুন্তাকাটা গ্রামের জলিল হাওলাদার (৫০), মোছা. মমতাজ বেগম (৪৫), মাসুদ হাওলাদার (২৫), ঢাকার আশুলিয়া থানার বড়গ্রামের সেলিম শেখ (৭৭), ভেণ্ডার গ্রামের আবেদ আলী (৩৩), কামরাঙ্গীচরের নবীননগর গ্রামের নিরব হোসেন (২৫), আলম দেওয়ান (৫৪), বাগেরহাটের হুগলাবুনিয়া গ্রামের শেখ আব্বাস আলী (৪২), হবিগঞ্জ জেলার নয়াপাড়া গ্রামের শামছুন্নাহার (৫০), সাইফুল ইসলাম (১৮), বগুড়ার বেজোড়া গ্রামের লাভলী আক্তার (৩৫) ও মহেশপুরের বেগমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে দালাল সুজন আলী (২৪)। আটককৃতদেরকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)