চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-03-03 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। জেলা মৎজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওহেদুজ্জামান বুলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মৎস্যজীবী দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আরও গতিশীল অবস্থানে এনে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ সংগঠনকে সু-সংগঠিত করতে হবে। পাশা-পাশি জেলা বিএনপিসহ সকল নেতাকর্মীদেরকে উদরতার পরিচয় দিয়ে এক কাতারে দাড়িয়ে দলকে সু-সংগঠিত করার আহবান জানান তিনি। চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দাকর আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনি, সাবেক ছাত্রনেতা দর্শনা পৌর নির্বাচনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বুলেট, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ওলামাদলের সভাপতি ফজলুর রহমান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, জেলা যুবদলের প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবদার হোসেন রাজু, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন, আইনবিষয়ক সম্পাদক রাফিদ জামান, আলমডাঙ্গা থানা মৎস্যজীবী দলের কো-আহ্বায়ক রফিকুল ইসলাম, সদর থানা যুগ্ম আহ্বায়ক রুহুল কবির পচা, আল মামুন, সাহাবউদ্দীন, টুটুল, আশরাফুল, খাদিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আজিজ, থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল, কলেজ ছাত্রদল নেতা আফজালুর রহমান সবুজ, আশরাফ, সাগর, প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)