চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় আছমিনা ফিরে পেল সংসার

আপলোড তারিখঃ 2021-03-03 ইং
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় আছমিনা ফিরে পেল সংসার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের মধ্যস্থতায় সংসার ফিরে পেলেন আছমিনা খাতুন (২৪)। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আছমিনা খাতুনকে তাঁর সংসার ফিরিয়ে দেওয়া হয়। আছমিনা খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার মৃত আশরাফ আলীর মেয়ে। জানা যায়, চার বছর পূর্বে আছমিনা খাতুনের সঙ্গে একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহাবুল ইসলামের (৩০) বিবাহ হয়। গত এক বছর ধরে বিভিন্ন সময়ে শাহাবুল তাঁর স্ত্রী আছমিনার নিকট বিভিন্ন অজুুহাতে টাকা দাবী করতে থাকে। আছমিনা সাধ্যমত তাঁর পিতার বাড়ি হতে টাকা নিয়ে শাহাবুলকে দেয়। এরপর শাহাবুল আরও টাকার জন্য আছমিনাকে বিভিন্নভচাবে চাপ প্রয়োগ করলে আছমিনা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে শাহাবুল তাঁর স্ত্রী আছমিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ তালাকের ভয় দেখায়। এ ঘটনায় আছমিনা খাতুন কোনো সমাধান না পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার আছনিমার অভিযোগটি তাঁর কার্যালয়ে অবস্থিত উইমেন সাপোর্ট সেন্টারে কর্মরত এএসআই মিতা রানী বিশ্বাসকে দেয়। তিনি উভয়পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। এসময় উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ সুপার জাহিদুল ইসলামের প্রত্যক্ষ মধ্যস্থতায় শাহাবুল ইসলাম পুনরায় তাছমিনার সঙ্গে সংসার করতে সম্মত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)