নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে গাংনীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2021-03-02 ইং
নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে গাংনীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে মেহেরপুরের গাংনীতে বিএনপি, জামায়াত ও ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুর ১২টায় গাংনী হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেণ্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল জাহান শিশির, সাংগঠনিক সম্পাদক রাইহানুর জামান নিরব, মানবউন্নয়ন-বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু রায়হান রবিন, উপ-দপ্তর সম্পাদক শাহিন রেজা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)