মেহেরপুরে চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে

আপলোড তারিখঃ 2021-03-02 ইং
মেহেরপুরে চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান আলী আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরের দিকে শাহজাহান আলী মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতের বিচারক মো. তারিকুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহজাহান আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে গ্রামের বাবুর ছেলে। ২০১২ সালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের সফুরা খাতুন নামের এক নারী শাহজাহানের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২১ সালের ২৬ জানুয়ারি আদালত তাঁকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)