কালীগঞ্জে লাটাহাম্বার উল্টে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2021-03-02 ইং
কালীগঞ্জে লাটাহাম্বার উল্টে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার উল্টে জিলহাজ্ব (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের নরেন্দ্রপুর ইটভাটার নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। উপজেলার নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের একমাত্র পুত্র জিলহাজ্ব ঘোষনগর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ ও নিয়াতপুর ইউনিয়নের সাবেক মেম্বার তারেক হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে নিহত জিলহাজ¦ তাঁর চাচাত ভাই মামুনের লাটাহাম্বারে করে ঘুরতে বেরিয়েছিল। এসময় ওই সড়কের ইটভাটার সন্নিকটে পৌঁছালে যাত্রীবাহী লাটাহাম্বারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত জিলহাসকে কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় লাটা চালক মামুনসহ তিনজন আহত হয়েছে। এদিকে, স্কুলছাত্রের করুণ মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। তিনি পরিবারের সদস্যদেকে সমবেদনা জানান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সড়কে দুর্ঘটনায় স্কুলছাত্রের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)